ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে দুই প্রতিবন্ধীকে ভ্যান প্রদান Logo শার্শায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের সক্রিয় সদস্য গ্রেপ্তার Logo বেনাপোলে বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাচালান পণ্য আটক Logo পদ্মপুকুর-গাবুরা সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ Logo পাকশিয়া সম্মিলনী বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তানভীর আলম Logo প্রগতি আদর্শ মাদ্রাসায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা Logo নড়াইলে সড়ক নির্মাণে ইটের বদলে ব্লক ব্যবহারের নির্দেশ Logo মণিরামপুরে যুবদলের প্রতিবাদ সমাবেশ ও মিছিল Logo কেশবপুরে আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো গ্রেফতার Logo সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে চেয়ারম্যান প্রার্থী শামিম

পাকশিয়া সম্মিলনী বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তানভীর আলম

শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৪১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০ বার পঠিত

যশোরের শার্শা উপজেলার ঐতিহ্যবাহী পাকশিয়া সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ডিহি ইউনিয়নের শালকোনা গ্রামের কৃতী সন্তান তানভীর আলম।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের বিদ্যালয় পরিদর্শকের কার্যালয় থেকে ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা এক অফিস আদেশে তাকে এ পদে মনোনয়নের বিষয়টি জানানো হয়। বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে এডহক কমিটি গঠনের অংশ হিসেবে এ মনোনয়ন দেওয়া হয়েছে।

বোর্ডের অনুমোদিত এডহক কমিটিতে তানভীর আলমকে সভাপতি (বোর্ড কর্তৃক মনোনীত), সহকারী শিক্ষক মো. বাবুল হোসেনকে সাধারণ শিক্ষক সদস্য, মো. ইকবাল হোসেনকে অভিভাবক সদস্য এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য সচিব করা হয়েছে।

এদিকে তানভীর আলম বাবুকে পাকশিয়া সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত করায় স্থানীয়দের মধ্যে আনন্দ ও সন্তোষ দেখা দিয়েছে। ডিহি ইউনিয়নের শালকোনা গ্রামের বাসিন্দা তানভীর আলম মরহুম তবিবার রহমান বিশ্বাস (সাবেক চেয়ারম্যান)-এর প্রপৌত্র এবং বঙ্গির আলম ও মোছা. হাসিনা বানু দম্পতির জ্যেষ্ঠ সন্তান।

তার নতুন দায়িত্বে শুভেচ্ছা জানিয়ে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, তানভীর আলমের নেতৃত্ব, মেধা ও সুচিন্তিত দিকনির্দেশনায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। একই সঙ্গে বিদ্যালয়ের আলোকোজ্জ্বল ভবিষ্যৎ গঠনে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেছে।

ট্যাগস :

পাকশিয়া সম্মিলনী বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তানভীর আলম

আপডেট সময় : ০২:৪১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬