ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় চাঞ্চল্যকর আজমুল হত্যা মামলার অন্যতম আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:১৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ২২ বার পঠিত

খুলনা মহানগরীর হরিণটানা থানার চাঞ্চল্যকর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অন্যতম আসামি শেখ আসিফ হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে এসআরবি-৬-এর যৌথ আভিযানিক দল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ২টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শেখ আসিফ হোসেন খুলনা জেলার পাইকগাছা থানার সনাতনকাটি গ্রামের শেখ মিরাজের ছেলে।

এসআরবি-৬ জানায়, এসআরবি ফোর্সেস নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণ মামলায় জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় বুধবার রাতে এসআরবি-৬, স্পেশাল কোম্পানি ও ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে আজমুল হত্যা মামলার অন্যতম আসামি শেখ আসিফ হোসেনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কেএমপি, খুলনার হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

খুলনায় চাঞ্চল্যকর আজমুল হত্যা মামলার অন্যতম আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০১:১৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬