ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে দুই প্রতিবন্ধীকে ভ্যান প্রদান Logo শার্শায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের সক্রিয় সদস্য গ্রেপ্তার Logo বেনাপোলে বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাচালান পণ্য আটক Logo পদ্মপুকুর-গাবুরা সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ Logo পাকশিয়া সম্মিলনী বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তানভীর আলম Logo প্রগতি আদর্শ মাদ্রাসায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা Logo নড়াইলে সড়ক নির্মাণে ইটের বদলে ব্লক ব্যবহারের নির্দেশ Logo মণিরামপুরে যুবদলের প্রতিবাদ সমাবেশ ও মিছিল Logo কেশবপুরে আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো গ্রেফতার Logo সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে চেয়ারম্যান প্রার্থী শামিম

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের সক্রিয় সদস্য গ্রেপ্তার

শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫ বার পঠিত

যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে নিয়মিত মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি নিষিদ্ধ সংগঠন যুবলীগের সক্রিয় সদস্য বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ঝিকরগাছা থানা পুলিশের সহায়তায় ঝিকরগাছা উপজেলার বাদে নাভারণ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন ইমরান হোসেন (৩৫)। তিনি ঝিকরগাছা উপজেলার বাদে নাভারণ গ্রামের মৃত আমিনুর রহমানের ছেলে। গ্রেপ্তার ইমরান হোসেন নিষিদ্ধ সংগঠন যুবলীগের সক্রিয় সদস্য হিসেবে এলাকায় পরিচিত।

শার্শা থানার অফিসার ইনচার্জ শামিনুল হক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে শার্শা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করছে। তিনি আরও জানান, থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের সক্রিয় সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৫৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬