ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যশোরে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ঘিরে ইনভিজিলেটরদের ব্রিফিং Logo হামিদপুরে ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাবুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী আমিনুর রহমান Logo নড়াগাতী থানার নবাগত ওসির সঙ্গে কালিয়া প্রেসক্লাবের মতবিনিময় Logo দৌড়ে মোবাইল ছিনতাইকারী ধরলেন আনসার সদস্য Logo মানুষের ভালোবাসায় গাজীপুরে ইমদাদের গণসংযোগ শুরু Logo কেসিসি’র নির্মাণাধীন বর্জ্য রিসাইকিং প্লান্টের মেশিনারিজ পরীক্ষামূলক চালু Logo ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা Logo সাতক্ষীরায় ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন Logo চিতলমারীতে বিআরডিবি’র আয়োজনে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ

বাণিজ্য গতিশীল করতে নৌ মন্ত্রীর বেনাপোল বন্দর পরিদর্শন

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪৮:৪১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৮ বার পঠিত

ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য আরও গতিশীল করতে যশোরের বেনাপোল স্থলবন্দরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রী রাজীব আহসান।

বুধবার দুপুরে কাউকে না জানিয়ে আকস্মিকভাবে বেনাপোল স্থলবন্দরে যান নৌপরিবহন মন্ত্রী। এ সময় তিনি বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল, ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড, স্ক্যানিং কার্যক্রম ও বিভিন্ন পণ্যাগার পরিদর্শন করেন। পাশাপাশি বন্দরের অবকাঠামো, পণ্য খালাস এবং আমদানি-রপ্তানি কার্যক্রমের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী রাজীব আহসান বলেন, বেনাপোল স্থলবন্দর দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বন্দরের বাণিজ্যিক সুবিধা বাড়াতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। বন্দরের কার্যক্রম পরিচালনার জন্য নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। জলাবদ্ধতা নিরসনেও খুব দ্রুত কাজ শুরু করা হবে।

পরিদর্শনের সময় স্থলবন্দরের চেয়ারম্যান মানজারুল মান্নানসহ বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

বাণিজ্য গতিশীল করতে নৌ মন্ত্রীর বেনাপোল বন্দর পরিদর্শন

আপডেট সময় : ০৬:৪৮:৪১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬