ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে যুবলীগ নেতা আটক

আলমগীর হোসেন, বেনাপোল
  • আপডেট সময় : ০৩:৩৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / ২৬ বার পঠিত

যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকায় শামীম হোসেন (৪০) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। তিনি বেনাপোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি বলে জানা গেছে।

আটক শামীম হোসেন কাগজপুকুর উত্তরপাড়ার বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তাঁর মা মৃত মোসাম্মৎ পারভিনা খাতুন।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে শামীম হোসেনকে আটক করা হয়। পরে আজ শুক্রবার তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশাফ হোসেন বলেন, শামীম হোসেনকে গতকাল বিকেলে আটক করা হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম শেষে আজ তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

আটকের কারণ ও তার বিরুদ্ধে থাকা অভিযোগ সম্পর্কে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি। আদালতে বিষয়টি আইনগত প্রক্রিয়ায় নিষ্পত্তি হবে।

ট্যাগস :

বেনাপোলে যুবলীগ নেতা আটক

আপডেট সময় : ০৩:৩৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬