ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো সহজ নয়: নার্গিস বেগম Logo যশোরে মৌমাছি স্কুলের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo সতীঘাটায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত, চালক গুরুত্বর আহত Logo মনিরামপুরে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে শহীদ ইকবাল Logo যশোরে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান Logo মণিরামপুরে বিএনপি নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা Logo ‎পুকুরের উপর নড়বড়ে কাঠের দোকানে বৃদ্ধার মানবতার জীবন Logo আশাশুনিতে বজ্রাঘাতে কাঠমিস্ত্রী নিহত Logo কুয়াদায় ব্যাংক এশিয়ার নতুন স্বত্বাধিকারী নারী উদ্যোক্তা সুমাইয়া আক্তার লাকী Logo সৌদি আরবে হুতি হামলার প্রতিবাদে কেশবপুরে মানববন্ধন

শার্শায় ওয়ার্ড আ’লীগের সভাপতি গ্রেপ্তার

আলমগীর হোসেন, বেনাপোল
  • আপডেট সময় : ০৩:২৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / ২১ বার পঠিত

যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে রবিউল ইসলাম (৫৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক ওয়ার্ড সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোড়পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশ।

গ্রেপ্তার রবিউল ইসলাম শার্শা উপজেলার ১১ নম্বর নিজামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে পুলিশ জানিয়েছে। তিনি গোড়পাড়া কলোনীপাড়ার হাজী মোঃ লাল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-৩০২-এর মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শার্শা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধের সঙ্গে জড়িত কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধী যে-ই হোক, আইনের আওতায় আনা হবে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। তবে পুলিশের পাঠানো তথ্যে আদালতে পাঠানোর তারিখ ২ সেপ্টেম্বর উল্লেখ থাকায় বিষয়টি যাচাই করা প্রয়োজন।

এদিকে শার্শা থানা এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :

শার্শায় ওয়ার্ড আ’লীগের সভাপতি গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:২৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬