ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান

আলমগীর হোসেন, বেনাপোল
  • আপডেট সময় : ০৬:০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / ১১ বার পঠিত

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে যশোরের শার্শা উপজেলায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এর অংশ হিসেবে শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় বেনাপোল খেলার মাঠ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়।

‘মশক নিধন পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উপলক্ষে আয়োজিত র‍্যালিটি বেনাপোল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় পথচারী, ইজিবাইকচালক ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার ভূমি কর্মকর্তা নিয়াজ মাখদুম। আরও উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার সচিব সাইফুল ইসলাম, সহকারী পরিচালক রনি ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল পৌর শাখার সভাপতি রিজাউল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রাহানুজ্জামান দিপু এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

র‍্যালি চলাকালে ডেঙ্গুর বাহক এডিস মশার বিস্তার রোধে বাড়ির আশপাশ ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ, ড্রেন ও ময়লা-আবর্জনা পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি মশক নিধনে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার কথাও জানানো হয়।

প্রধান অতিথি নিয়াজ মাখদুম বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। এজন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন দীর্ঘদিন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন, শার্শা উপজেলা ও বেনাপোল পৌরসভার বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম জোরদার করা হবে। ড্রেন, ময়লা-আবর্জনা ও জমে থাকা পানির বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আয়োজকেরা জানান, মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

ট্যাগস :

ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান

আপডেট সময় : ০৬:০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬