যশোরে বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তির ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ
- আপডেট সময় : ০২:৫২:৫৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / ১৬ বার পঠিত

বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি-২০২৪ ও ২০২৫-এর জন্য নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকাল ১১টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রেরিত বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি-২০২৪ ও ২০২৫-এর আওতায় যশোর জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের মধ্যে যারা এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে, তাদের হাতে ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব সম্মাননা তুলে দেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা। এ সময় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান পুলিশ সুপার।
তিনি বলেন, তোমাদের এই অর্জনে আমরা গর্বিত ও আনন্দিত। আমি আশা করি, তোমরা ভবিষ্যতেও এই ভালো ফলাফল অব্যাহত রাখবে এবং দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরে তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম পিপিএম সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাখাওয়াত হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকেরা।






















