সতীঘাটায় বিভাগীয় মাধ্যঃ শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান’র মৃত্যু
- আপডেট সময় : ১২:১৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / ৩৮ বার পঠিত

যশোরের সতীঘাটায় খুলনা বিভাগীয় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ডিডি) কামরুজ্জামান মিঠুন (৫৮) মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি………রাজিউন)। তার মৃত্যুতে সতীঘাটা এলাকায় শোকের ছায়া বইছে। তিনি সদর উপজেলার সতীঘাটা বাহিরমল্লিক গ্রামের নওশের আলী মণ্টু’র স্যারের বড় ছেলে।
জানা যায়, শনিবার (৩ অক্টোবর) রাত অনুমান ৮টার দিকে তিনি খুলনা সোনাডাঙ্গা বাসাহতে হাঁটতে বের হন। এ সময় স্টকজনিত কারনে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ইশমত জাহান শিল্পী, একমাত্র কন্যা তাসনিম জামান (এমবিবিএস)সহ অসংখ্য আত্বীয়-স্বজন রেখে যান।
এ খবর শুনে রোববার (৪অক্টোবর) তাকে একনজর দেখাতে বাহিরমল্লিক গ্রামে ছুটে যান বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। ওইদিন যোহরবাদ নিজ গ্রাম বাহিরমল্লিক জামে মসজিদের সামনে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও উপস্থিত সকলে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এদিকে, তার মৃত্যু নিয়ে নানা সন্দেহের সৃষ্টি হচ্ছে । কেননা কে-বা কারা তাকে হাসপাতালে নিল তার কোন খবর মিলছে না। বিধায় সেখানকার সিসি ক্যামেরা ও মোবাইল ফোনের যাচাই প্রক্রিয়া চলছে। যাচাই-বাছাই শেষ হলে মৃত্যুরহস্য উদঘাটন হতে পারে বলে পরিবার সূত্রে জানা গেছে।























