ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কালিয়ায় উপজেলা ও পৌর কৃষক দলের মতবিনিময় সভা Logo যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিয়াকে ঘিরে একের পর এক অভিযোগ Logo রায়পুরে দুই সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা Logo শিশু চিকিৎসা ও পুষ্টিসেবায় কাজ করছেন কেশবপুরের ডা. শাহীনুর Logo বাঘারপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক কার্যক্রম জোরদারে সভা Logo যশোরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ Logo শার্শায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল Logo শার্শার ৩২টি দুর্গাপূজা মণ্ডপে আর্থিক অনুদান দিলেন নুরুজ্জামান লিটন Logo নড়াইলে চার দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাগুডাঙ্গা Logo কেশবপুরে মোবাইল কোর্টের অভিযান, ছয়টি পাটা-বাঁধ উচ্ছেদ
রূপদিয়ায় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

গণতন্ত্রের চারাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব বিএনপি নেতাকর্মীদের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৪৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / ১৫ বার পঠিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারকে বিপদে ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করতে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি ঐক্যবদ্ধ হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ গণতন্ত্রের বীজ বপন করেছেন। সেই বীজ থেকে গণতন্ত্রের চারা গজিয়েছে। এখন সেই চারাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব বিএনপির নেতাকর্মীদের।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের রূপদিয়া বাজারে সদর উপজেলা বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশের মানুষ ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছেন। তাই বর্তমান সরকারকে সফল করতে দলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

আসন্ন শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে তিনি বলেন, কোনো স্বার্থান্বেষী মহল যাতে পূজাকে সামনে রেখে পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সল এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ট্যাগস :

রূপদিয়ায় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

গণতন্ত্রের চারাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব বিএনপি নেতাকর্মীদের

আপডেট সময় : ০৯:৪৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬