ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কালিয়ায় উপজেলা ও পৌর কৃষক দলের মতবিনিময় সভা Logo যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিয়াকে ঘিরে একের পর এক অভিযোগ Logo রায়পুরে দুই সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা Logo শিশু চিকিৎসা ও পুষ্টিসেবায় কাজ করছেন কেশবপুরের ডা. শাহীনুর Logo বাঘারপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক কার্যক্রম জোরদারে সভা Logo যশোরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ Logo শার্শায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল Logo শার্শার ৩২টি দুর্গাপূজা মণ্ডপে আর্থিক অনুদান দিলেন নুরুজ্জামান লিটন Logo নড়াইলে চার দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাগুডাঙ্গা Logo কেশবপুরে মোবাইল কোর্টের অভিযান, ছয়টি পাটা-বাঁধ উচ্ছেদ
৪ মাঠ সংস্কারে চেক বিতরণ

যশোরে ক্রীড়াবিদদের সঙ্গে প্রতিমন্ত্রী অমিতের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৫২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / ১৮ বার পঠিত

যশোর সদর উপজেলার ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত (এমপি)। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় যশোর পৌর কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে উপজেলার চারটি খেলার মাঠের সংস্কারকাজের জন্য চেক বিতরণ করা হয়েছে।

যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মিজানুর রহমান। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় যশোর সদর উপজেলার ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময় করা হয়। একই সঙ্গে উপজেলার চারটি খেলার মাঠের সংস্কারকাজের জন্য চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রায় ৩০০ থেকে ৩৫০ জন অংশগ্রহণ করেন।

ট্যাগস :

৪ মাঠ সংস্কারে চেক বিতরণ

যশোরে ক্রীড়াবিদদের সঙ্গে প্রতিমন্ত্রী অমিতের মতবিনিময়

আপডেট সময় : ০৯:৫২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬