ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শার্শায় কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার Logo বেনাপোলে ওয়ারেন্টভুক্ত আসামি শরিফুল আটক, আদালতে প্রেরণ Logo মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে খেয়াল খুশি মতো চেম্বার করেন ডাক্তারগণ Logo সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার Logo বড়দিয়া–মহাজন খেয়াঘাটে নদীভাঙনের তাণ্ডব Logo জনগণের যৌক্তিক দাবি উপেক্ষার চেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার Logo ঝিকরগাছা পৌরবাসী স্বাস্থ্যঝুঁকিতে, বর্জ্য ব্যবস্থাপনায় বেহাল দশা Logo যশোরে ৭৫ লাখ টাকা কাবিন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলন Logo খোলাডাঙ্গায় চারজনকে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান আসামি আটক Logo যশোরে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের বিক্ষোভ সমাবেশ
মানুষের দুর্ভোগের কথা শুনছেন ইমদাদুল

বেনাপোলের গাজীপুরে ইমদাদের টানা তৃতীয় দিনের গণসংযোগ

শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / ৮৯ বার পঠিত

যশোরের বেনাপোল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গাজীপুর এলাকায় টানা তৃতীয় দিনের মতো গণসংযোগ করেছেন পৌরসভার মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। এ সময় তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন, তাঁদের খোঁজখবর নেন এবং দীর্ঘদিনের নাগরিক সমস্যা ও দুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শোনেন।

গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা তাঁদের দৈনন্দিন জীবনের নানা সমস্যা, প্রত্যাশা ও উন্নয়নসংক্রান্ত দাবি তুলে ধরেন। জবাবে ইমদাদুল হক ইমদাদ বলেন, মানুষের পাশে থাকা এবং তাঁদের সমস্যার কথা শোনাই জনসেবামূলক রাজনীতির অন্যতম উদ্দেশ্য। জনগণের প্রত্যাশা পূরণে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান।

তিনি আরও বলেন, মেয়র নির্বাচিত হলে এলাকার চিহ্নিত সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেবেন। নাগরিক দুর্ভোগ কমানো, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং গাজীপুরকে আরও সুন্দর ও পরিকল্পিত এলাকায় রূপান্তর করতে কাজ করবেন।

ইমদাদুল হক ইমদাদ বলেন, এলাকার প্রকৃত সমস্যা জানতে হলে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, তাঁদের কথা শুনতে হবে। এরপর বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে সমস্যাগুলোর সমাধান করতে হবে। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে কাজের মাধ্যমে তাঁদের আস্থার প্রতিদান দিতে চান তিনি।

তাঁর ভাষ্য, রাজনীতি কেবল পদ-পদবি অর্জনের বিষয় নয়; বরং মানুষের সেবা, নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার একটি মাধ্যম।

গণসংযোগকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি মো. শাহাবুদ্দিন ও শাহাদুর রহমান খোকন, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান, বিএনপি নেতা আবদুল মুনাফ ও তাইজুল ইসলাম বকুল।

এ ছাড়া ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ওয়ার্ডের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, মফিজুর রহমান, হযরত আলী, যশোর জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষক দলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বেনাপোল পৌর ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন, রাসেল আহমেদ ও শ্রমিক নেতা আহমদ আলীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগস :

মানুষের দুর্ভোগের কথা শুনছেন ইমদাদুল

বেনাপোলের গাজীপুরে ইমদাদের টানা তৃতীয় দিনের গণসংযোগ

আপডেট সময় : ১২:৫৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬