তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি শিমুর স্মরণে স্মরণসভা
- আপডেট সময় : ০৩:৫৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / ১৯ বার পঠিত

সাতক্ষীরা তালা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মরহুম গাজী হাবিবুর রহমান শিমুর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় তালা উপজেলা প্রেসক্লাবের সামনে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তালা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি নারায়ণ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুণাল কান্তি রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা মহিলা কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, তালা প্রেসক্লাবের এম এ হাকিম, তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব রেজাউল ইসলাম রেজা এবং সাংবাদিক এস এম নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য দেন তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আকবর হোসেন, জহিদুর রহমান, খেশরা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাংবাদিক লিয়াকত হোসেন, সাংবাদিক মীর জাকির, প্রণব ঘোষ, বাবলু ও মিজানুর রহমান। এ ছাড়া ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলামিন হোসেন, মির্জা আতিয়ার রহমান ও জাহাঙ্গীর হোসেনসহ অন্যরা বক্তব্য দেন।
বক্তারা মরহুম গাজী হাবিবুর রহমান শিমুর সাংবাদিকতা, কর্মময় জীবন ও বিভিন্ন অবদানের স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। এ সময় বক্তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক জুলফিকার রায়হান। স্মরণসভা ও দোয়া মাহফিলে স্থানীয় সাংবাদিক, সুধীজন, শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



















