ঢাকা ০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo টাকা চুরির অপবাদে সাজমীর হত্যা: এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার Logo খুলনায় ফখরুল হত্যা মামলার আসামি আব্দুর রহমান গ্রেপ্তার Logo দুর্গাপূজার ছুটিতে টানা ৮ দিন বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ Logo প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের স্মরণসভা Logo তালায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স Logo বেনাপোল কাস্টমস যুগ্ম কমিশনারের কক্ষে তালা, নেমপ্লেট উধাও Logo চুরির মামলা তুলে নিতে প্রবাসীর পরিবারকে হুমকি Logo সুন্দরবনে এসআরবি-৬-এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার Logo ঝিনাইদহে উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণ Logo খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার

সুন্দরবনে এসআরবি-৬-এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৪৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ৩০ বার পঠিত

সুন্দরবনে বিশেষ অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ২৭৪ রাউন্ড তাজা গুলি, সাতটি ওয়াকিটকি সেট ও ছয়টি বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করেছে এসআরবি-৬-এর স্পেশাল কোম্পানি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুন্দরবনের বিভিন্ন এলাকায় টানা তিন দিন অভিযান চালিয়ে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

এসআরবি ফোর্সেসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুন্দরবনকে জলদস্যুমুক্ত ও নিরাপদ রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ৯ অক্টোবর সুন্দরবনে সক্রিয় আলিফ বাহিনীর দুটি গ্রুপের মোট ১৫ জন সদস্য দ্বিতীয় দফায় এসআরবি-৬-এর কাছে আত্মসমর্পণ করেন।

অভিযানে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি শটগান, চারটি দোনলা বন্দুক ও নয়টি ওয়ান শুটারগান। এ ছাড়া ২৭৪ রাউন্ড তাজা গুলি, ২৩টি খালি কার্তুজ, সাতটি ওয়াকিটকি সেট ও ছয়টি বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে জলদস্যুদের অপহরণ, মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বনজীবী ও স্থানীয় বাসিন্দাদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে, বাওয়ালি ও মৌয়ালসহ বিপুলসংখ্যক মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

দস্যুতা নির্মূলে এসআরবি-৬-এর পাশাপাশি কোস্ট গার্ড, নৌ-পুলিশ, বন বিভাগ ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে।

এদিকে, সুন্দরবনে এখনো সক্রিয় জলদস্যুদের দস্যুতার পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছে এসআরবি-৬। আত্মসমর্পণকারীদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়ার পাশাপাশি দস্যুতার অপরাধ অব্যাহত রাখলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, বনজীবীদের জীবন-জীবিকা সুরক্ষা এবং দেশের মূল্যবান প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :

সুন্দরবনে এসআরবি-৬-এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার

আপডেট সময় : ০৯:৪৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬