তালায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স
- আপডেট সময় : ১১:২৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / ১১ বার পঠিত

সাতক্ষীরার তালায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) তালা উপজেলা পরিষদের হলরুমে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য, তথ্য সংগ্রহের প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রেস কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবু মিনাল কান্তি রায়, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোশারফ হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিজুল হক লিটু, ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু এবং খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কামরুল ইসলাম লালটু।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুন, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান সাঈদ, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক জোয়ার্দার, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান, তালা উপজেলা প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, সাংবাদিক জমির উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক আবু সাঈদ এবং ইউনিয়ন তথ্য সংগ্রহকর্মী তৌফিক ইমরান।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং ফ্যামিলি কার্ড কার্যক্রমে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের দায়িত্বে নিয়োজিত সুপারভাইজাররা অংশ নেন। প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে মাঠপর্যায়ে সঠিক তথ্য সংগ্রহ, যথাযথ যাচাই-বাছাই এবং সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয় নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
























