ঢাকা ০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo টাকা চুরির অপবাদে সাজমীর হত্যা: এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার Logo খুলনায় ফখরুল হত্যা মামলার আসামি আব্দুর রহমান গ্রেপ্তার Logo দুর্গাপূজার ছুটিতে টানা ৮ দিন বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ Logo প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের স্মরণসভা Logo তালায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স Logo বেনাপোল কাস্টমস যুগ্ম কমিশনারের কক্ষে তালা, নেমপ্লেট উধাও Logo চুরির মামলা তুলে নিতে প্রবাসীর পরিবারকে হুমকি Logo সুন্দরবনে এসআরবি-৬-এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার Logo ঝিনাইদহে উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণ Logo খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার

প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের স্মরণসভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৫২:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ২২ বার পঠিত

প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট তৌহিদুর রহমানের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) প্রেসক্লাব যশোর মিলনায়তনে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মসিউল আযম, প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির শওকত, সাবেক সাধারণ সম্পাদক আহসান কবির বাবু, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন এবং প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক নূর ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাব যশোরের দপ্তর সম্পাদক তৌহিদ মনি।

বক্তারা প্রয়াত অ্যাডভোকেট তৌহিদুর রহমানের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, প্রেসক্লাব যশোর প্রতিষ্ঠায় তাঁর অবদান অবিস্মরণীয়। তিনি সাংবাদিক সমাজের কল্যাণের পাশাপাশি সাধারণ মানুষের অধিকার ও কল্যাণে আজীবন কাজ করে গেছেন। তাঁর মৃত্যু স্থানীয় সাংবাদিকতা ও সচেতন সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর কর্ম, আদর্শ ও অবদান সাংবাদিক সমাজের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

স্মরণসভা শেষে মরহুম অ্যাডভোকেট তৌহিদুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুক্তার আলী।

ট্যাগস :

প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের স্মরণসভা

আপডেট সময় : ১১:৫২:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬