কেশবপুরে ১০২ পূজামণ্ডপ পরিদর্শনে আনসার-ভিডিপি কর্মকর্তারা
- আপডেট সময় : ০৭:৫৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / ১৭ বার পঠিত

যশোরের কেশবপুরে শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী উপলক্ষে উপজেলার ১০২টি পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা।
রোববার (১৮ অক্টোবর) বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তাঁরা নিরাপত্তাব্যবস্থা, সার্বিক ব্যবস্থাপনা ও উৎসবের পরিবেশ পর্যবেক্ষণ করেন। দুর্গোৎসব নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, যশোরের জেলা কমান্ড্যান্ট নূরুল আবছার, কেশবপুর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মিয়াজান আলীসহ বাহিনীর সদস্যরা।
এদিকে, শারদীয় দুর্গোৎসবকে ঘিরে কেশবপুর উপজেলার ১০২টি পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজার নানা আয়োজন ও ভক্তদের উপস্থিতিতে মণ্ডপগুলোতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। দুর্গাপূজার সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তৎপরতা অব্যাহত রয়েছে।
























