ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যশোরে পূজামণ্ডপ পরিদর্শনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত Logo আনসার-ভিডিপি’র ৩ সদস্যকে সম্মাননা দিলেন জেলা প্রশাসক Logo কেশবপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা Logo দর্শনায় দুর্গামাতা মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক Logo ফের গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা Logo বেনাপোলে দুই পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন মেয়রপ্রার্থী ইমদাদ Logo যশোর সীমান্তে প্রায় ৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ Logo বিজয়ের আগমনী বার্তা বহন করে মহানবমী পূজা Logo যশোরে কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা পরিষদ গঠন Logo কৈখালীতে সাধারণ মানুষের আস্থায় পাউবো’র এসও মাসুদ রানা

মহাষ্টমীতে বেনাপোলের কাগজপুকুর পূজামণ্ডপে নুরুজ্জামান লিটন

আলমগীর হোসেন, বেনাপোল
  • আপডেট সময় : ০৫:৪৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / ২৪ বার পঠিত

যশোরের বেনাপোল পৌরসভার কাগজপুকুর পূজামণ্ডপ পরিদর্শন করেছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও যশোর-৮৫ (শার্শা) আসনে ধানের শীষের কাণ্ডারি আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

সোমবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী উপলক্ষে তিনি পূজামণ্ডপে যান এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান লিটন বলেন, এবার অন্যান্য সময়ের তুলনায় ব্যাপক আয়োজনে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের দলের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা করা সম্ভব, আমরা তা করেছি। তিনি ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব উদ্‌যাপনের ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সহসভাপতি আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, কাগজপুকুর ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াকুব আলী, বেনাপোল পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর আলম এবং শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ট্যাগস :

মহাষ্টমীতে বেনাপোলের কাগজপুকুর পূজামণ্ডপে নুরুজ্জামান লিটন

আপডেট সময় : ০৫:৪৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬