ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

দেশে আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০৪:২২:০৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / ৭৯ বার পঠিত

দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে বলে মন্তব্য করেছেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকারের কাছে থাকা তথ্য জেলা পর্যায় থেকে সংগৃহীত পুলিশের অপরাধচিত্রের ভিত্তিতে প্রস্তুত করা হয়। সেই তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আগের তুলনায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেছে। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এর সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে রোববার এক সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানায়, বর্তমান সরকারের প্রথম ১০০ দিনে সারা দেশে ৬০৫টি হত্যাকাণ্ড এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টিআইবি তাদের রিপোর্ট পত্রিকার কাটিংয়ের ওপর ভিত্তি করে তৈরি করে, তারা কোনো আনুষ্ঠানিক তদন্ত করে না।

তিনি আরও দাবি করেন, ২০২৫ সালের তুলনায় বর্তমান সরকারের সময়ে আইনশৃঙ্খলার প্রায় সব সূচকেই উন্নতি হয়েছে এবং পুলিশের ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছে। সরকার পুলিশকে আরও জনবান্ধব করতে সক্ষম হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে একই অনুষ্ঠানে সাহসিকতা, পেশাদারত্ব ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ পুলিশের ১৫ সদস্যকে পুরস্কৃত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলা, গোয়ালন্দ ফেরিঘাটে যাত্রীদের জীবন রক্ষা এবং মুন্সিগঞ্জে এক তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় তাদের এই সম্মাননা দেওয়া হয়। প্রত্যেক পুলিশ সদস্যকে ২০ হাজার টাকা ও সনদ প্রদান করা হয়। পাশাপাশি নৌ পুলিশের তিন সদস্যকে আইজিপি ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের নৈতিক শক্তি বৃদ্ধি ও দায়িত্ব পালনে উৎসাহ দিতে এ ধরনের পুরস্কার প্রদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে সারা দেশে সাহসিকতার ভিত্তিতে নিয়মিতভাবে এমন স্বীকৃতি দেওয়া হবে বলেও তিনি জানান।

ট্যাগস :

দেশে আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৪:২২:০৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬