ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অভয়নগরে দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

অভয়নগর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / ৯৭ বার পঠিত

যশোরের অভয়নগরে শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী সচেতনতা গড়ে তুলতে স্কুল পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) যৌথ উদ্যোগে এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় উপজেলার চারটি শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। ফাইনাল পর্বে ওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাস্টারমাইন্ড কলেজিয়েট স্কুল। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের অধিনায়ক নুসরাত জাহান তিশা শ্রেষ্ঠ তার্কিক নির্বাচিত হন। অংশগ্রহণকারী অন্য দুটি প্রতিষ্ঠান ছিল নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কম্পিউটার লিটল জুয়েলস স্কুল।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দীপু। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় যশোরের সহকারী পরিচালক আল-আমীন এবং সহকারী পরিদর্শক সুমিত দাস।

বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; পারিবারিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতা সমানভাবে গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মাঝে দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন কার্যকর ভূমিকা রাখবে বলেও তারা মত প্রকাশ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগস :

অভয়নগরে দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:২১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬