ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

কালীগঞ্জে মৎস্য ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সাব্বির হোসাইন, সাতক্ষীরা
  • আপডেট সময় : ০৮:২৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / ৫৩ বার পঠিত

সাতক্ষীরার কালীগঞ্জে ভাইয়ের মৎস্য ঘেরে বৈদ্যুতিক তার গোছানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল কুদ্দুস সরদার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার নলতা ইউনিয়নের কাশেমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কুদ্দুস সরদার কাশেমপুর গ্রামের মৃত নজরুল সরদারের ছেলে। তিনি বাড়ির পাশেই বড় ভাইয়ের মৎস্য ঘেরে কাজ করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মৎস্য ঘেরে কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তার গোছানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন কুদ্দুস। এতে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাবিবুল্লাহ বাহার তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

কালীগঞ্জে মৎস্য ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৮:২৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬