ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

কুয়াদায় কেন্দ্রীয় জামে মসজিদের পুরাতন ভবন নিলাম ডাক সম্পন্ন

এম. ওয়াজেদ আলী, কুয়াদা
  • আপডেট সময় : ০৮:২৪:০২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / ৫৫ বার পঠিত

যশোরের কুয়াদা বাজারস্হ (বাস স্ট্যান্ড) কেন্দ্রীয় জামে মসজিদের পুরাতন ভবন প্রকাশ্যে নিলাম ডাকে বিক্রি করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) মসজিদ পূর্ণনির্মাণ কমিটির সিদ্ধান্তে এ নিলাম কার্যক্রম সম্পন্ন হয়।

নিলামে অংশগ্রহণকারি ৭জন দরদাতার মধ্যে সর্বোচ্চ দর প্রস্তাবে আসাদুজ্জামান আসাদ পুরাতন ভবন ক্রয় করেন। তিনি ৪লাখ ২০হাজার টাকা দর প্রস্তাব করেন। নিলামসংক্রান্ত কার্যবিবরণীতে তাঁর প্রস্তাবিত দর সর্বোচ্চ। নিলাম কার্যক্রম শেষে সর্বোচ্চ দর নির্ধারণের ভিত্তিতে বিজয়ী দরদাতার কাছে ওই ভবনের মালামাল হস্তান্তরের সিদ্ধান্ত হয়।

এ কার্যক্রমে উপস্থিত ছিলেন মসজিদ পুনর্নির্মাণ কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবলু, কোষাধ্যক্ষ আজিজুর রহমান, মসজিদের ইমাম নাজমুল ইসলামসহ কুয়াদা বাজারের ব্যবসায়ি ও স্থানীয়রা।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ি মোস্তাফিজুর রহমান টগর, নাসির উদ্দিন টনি, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, আখরুজ্জামান আক্তার, তুহিন, কামরুল ইসলাম, ডাঃ আলাউদ্দিনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এ বিষয়ে পূর্ণনির্মাণ কমিটি বাজারের ধানপট্টিতে নামাজের স্থান তৈরিসহ পুরাতন ভবন অপসরণ হলে বর্ণিত স্থানে ৫তলা ভবন নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন।

ট্যাগস :

কুয়াদায় কেন্দ্রীয় জামে মসজিদের পুরাতন ভবন নিলাম ডাক সম্পন্ন

আপডেট সময় : ০৮:২৪:০২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬