ঢাকা ১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

চৌগাছায় পাঁচ দিনব্যাপী রাধা গোবিন্দ মন্দিরে রাসপূজা শুরু

হাফিজুর রহমান, চৌগাছা (যশোর )
  • আপডেট সময় : ১১:২৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / ১৪৯ বার পঠিত

যশোরের চৌগাছা উপজেলার রানীয়ালী, হাউলি ও দূড়ীয়ালী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে ছয় দিনব্যাপী রাসপূজা-১৪৩৩। গত সোমবার (২৩ নভেম্বর) ধর্মীয় আয়োজন ও বাউল সংগীত পরিবেশনার মধ্য দিয়ে এ উৎসবের সূচনা হয়।

রাসপূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয় সংগীতের পাশাপাশি বাউল সংগীত পরিবেশন করেন কুষ্টিয়ার লালন একাডেমির শিল্পীরা। অনুষ্ঠানে ঢাকা বেতারের শিল্পী অঞ্জলী ঘোষ দুর্গা ও তাঁর সঙ্গে থাকা বাউল শিল্পীরা সংগীত পরিবেশন করেন। তাঁদের পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত ভক্ত ও দর্শনার্থীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও জামায়াত নেতা মাহামুদুর রহমান বাবু, ১ নম্বর ফুলসারা ইউনিয়ন পরিষদের জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শত শত ভক্ত ও দর্শনার্থী।

আয়োজক সূত্রে জানা যায়, পাঁচ দিনব্যাপী এ রাসপূজায় ধর্মীয় অনুষ্ঠান, বাউল সংগীতসহ বিভিন্ন আয়োজন থাকবে। উৎসবকে ঘিরে মন্দির প্রাঙ্গণে ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও অর্থায়নে রয়েছেন জসীমউদ্দীন সরকার শ্রাবণ, চেয়ারম্যান পদপ্রার্থী, ২ নম্বর পাশাপোল ইউনিয়ন পরিষদ, চৌগাছা, যশোর।

ট্যাগস :

চৌগাছায় পাঁচ দিনব্যাপী রাধা গোবিন্দ মন্দিরে রাসপূজা শুরু

আপডেট সময় : ১১:২৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬