ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অভয়নগরে ভৈরব নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / ৯ বার পঠিত

যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার ভাঙ্গাগেট এলাকা সংলগ্ন ভৈরব সেতুর পাশে পরশ মিলের পেছনে নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ও নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তির মৃত্যু তিন থেকে চার দিন আগে হয়েছে। জোয়ারের পানিতে মরদেহটি অন্য কোনো স্থান থেকে ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহটি ফুলে গেছে এবং শরীরে কোনো আঘাতের চিহ্ন খালি চোখে স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

পরে নৌ পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :

অভয়নগরে ভৈরব নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১০:১৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬