ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাগআঁচড়ায় মৃত দাবীর চেক হস্তান্তর করলো মেঘনা লাইফ ইন্সুরেন্স

আলমগীর হোসেন, বেনাপোল
  • আপডেট সময় : ০৯:০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৯ বার পঠিত

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বাসিন্দা মনিরুজ্জামানের মৃত্যুর পর তাঁর পরিবারের হাতে বীমার ১ লাখ ৮৫ হাজার টাকার চেক তুলে দিয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বেনাপোল বাজারে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শাখা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রয়াত মনিরুজ্জামানের স্ত্রী আয়েশা খাতুনের হাতে এ চেক তুলে দেওয়া হয়।

মনিরুজ্জামান বাগআঁচড়া ইউনিয়নের বাগআঁচড়া ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তিনি গত ২৪ এপ্রিল ২০২৬ মারা যান। তাঁর মৃত্যুর পর বীমা দাবির প্রক্রিয়া সম্পন্ন হলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাঁর স্ত্রী আয়েশা খাতুনকে ১ লাখ ৮৫ হাজার টাকার চেক দেওয়া হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের বেনাপোল জোন অফিসের এজিএম হাচানুজ্জামান হাসান, বেনাপোল ইউনিট ম্যানেজারসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানে প্রায় ৫৫ থেকে ৬০ জন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রাহকের মৃত্যুর পর তাঁর পরিবারের প্রাপ্য বীমা দাবি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পরিশোধ করা হয়েছে। চেক হস্তান্তরের মাধ্যমে দাবির অর্থ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

ট্যাগস :

বাগআঁচড়ায় মৃত দাবীর চেক হস্তান্তর করলো মেঘনা লাইফ ইন্সুরেন্স

আপডেট সময় : ০৯:০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬