ঢাকা ০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অভিবাসন উন্নয়নে আইসিএমপিডির সঙ্গে মাহদী আমিনের বৈঠক

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০৮:১৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / ২৪ বার পঠিত

প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্টের (আইসিএমপিডি) ডেপুটি ডিরেক্টর জেনারেল ও ডিরেক্টর অব মাইগ্রেশন ডায়ালগস অ্যান্ড কো-অপারেশন সেদেফ ডিয়ারিং। মঙ্গলবার (৩০ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করা, আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করা, নারী শ্রমিকের অংশগ্রহণ বৃদ্ধি, দক্ষ জনশক্তি গড়ে তোলা, অভিবাসন ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রশিক্ষণ প্রদান, শ্রমিকদের নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, নতুন শ্রমবাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি, দক্ষতা ও যোগ্যতার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং বৈধ ও সুশৃঙ্খল শ্রম অভিবাসন বাড়াতে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া অভিবাসন খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতা জোরদার, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ এবং বাস্তবমুখী একটি যৌথ কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়েও মতবিনিময় হয়। বৈঠকে আইসিএমপিডির চিফ অব স্টাফ রোমেড পারফলারও উপস্থিত ছিলেন।

অভিবাসন উন্নয়নে আইসিএমপিডির সঙ্গে মাহদী আমিনের বৈঠক

আপডেট সময় : ০৮:১৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬