ঢাকা ০২:৪১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থের অভাবে কারও পড়াশোনা বন্ধ হবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

যশোর দর্পণ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:২০:১৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / ১৪ বার পঠিত

অর্থের অভাবে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ থাকবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী ও যশোরের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। সরকারি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী অর্থের অভাবে ভর্তি হতে না পারলে কিংবা পরীক্ষার ফি দিতে না পারলে তার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) সকালে যশোর পিটিআই অডিটোরিয়ামে মানসম্মত ও নৈতিক শিক্ষার উন্নয়ন এবং পরিবেশ পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে প্রধান শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সভাপতিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকারি প্রতিষ্ঠানে টাকার অভাবে কেউ ভর্তি হতে পারছে না বা পরীক্ষার ফি দিতে পারছে না—এমনটি হতে দেওয়া হবে না। অর্থের অভাবে কারও পড়া আটকে থাকবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে যশোরে ইনশাআল্লাহ আমরা এ দায়িত্ব নেব। তবে এই সহায়তা শুধু সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানান তিনি। এ ধরনের অসচ্ছল শিক্ষার্থীদের তথ্য জেলা প্রশাসন অথবা তাঁকে সরাসরি জানানোর জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।

শিক্ষকদের উদ্দেশে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমার মা যেহেতু শিক্ষকতা করতেন, তাই আপনাদের প্রতি আমার অশেষ শ্রদ্ধা ও আলাদা দুর্বলতা কাজ করে। শ্রদ্ধার জায়গাটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে ধরে রাখবেন—এটাই প্রত্যাশা। বাল্যবিবাহ বন্ধে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, যেখানে বাল্যবিবাহের ঘটনা ঘটবে, সেই তথ্য পাওয়া মাত্রই সংশ্লিষ্ট বাবা-মাকে জবাবদিহিতার আওতায় আনা হবে। যে কাজী বিয়ে রেজিস্ট্রি করবেন, তাঁর নিবন্ধন বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট ইউনিয়নের মেম্বারকেও কৈফিয়তের মুখোমুখি হতে হবে। এটি কোনো ছেলেখেলা নয়।

সভায় সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। এ ছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হকসহ জেলার বিভিন্ন সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সভাপতিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

অর্থের অভাবে কারও পড়াশোনা বন্ধ হবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১০:২০:১৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬