ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে মাহবুর রহমান মালেক Logo ঝিকরগাছায় দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo নদীভাঙনে বিলীন দোকানপাট ও গুদামঘর, ১৬ ব্যবসায়ীকে প্রণোদনা Logo ডুমুরিয়ায় বরফ কল দেখিয়ে সারের ডিলার নিয়োগ! Logo সংস্কারের অভাবে বেহাল সৌম্য-মোস্তাফিজের স্মৃতিবিজড়িত মাঠ Logo মনিরামপুরে পূর্বশত্রুতার জেরে কামরুজ্জামানকে কুপিয়ে জখম Logo ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন গণিত শিক্ষক সোহরাব উদ্দিন Logo রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত Logo কেশবপুরে দরিদ্র নারী, অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ Logo টাকা চুরির অপবাদে সাজমীর হত্যা: এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার

অসহায় বাবার আবেদনে সন্তানের চিকিৎসায় ছাত্রদল নেতা তারিক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / ৫০ বার পঠিত

সন্তানের চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধের খরচ জোগাতে না পেরে এক অসহায় বাবা সাহায্যের আবেদন জানান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিকের কাছে। বিষয়টি জানতে পেরে মানবিকতার হাত বাড়িয়ে দেন এই ছাত্রনেতা।

জানা গেছে, অসুস্থ সন্তানের চিকিৎসা ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছিলেন ওই বাবা। আর্থিক সংকটের কারণে সন্তানের চিকিৎসা ও ওষুধ কেনা নিয়ে চরম উদ্বেগের মধ্যে ছিলেন তিনি। এমন পরিস্থিতিতে তিনি ছাত্রদল নেতা তারিকের সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা কামনা করেন। অসহায় বাবার আবেদন পাওয়ার পর দ্রুত সাড়া দেন তরিকুল ইসলাম তারিক। তিনি মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে প্রয়োজনীয় অর্থ সহায়তা প্রদান করেন, যাতে শিশুটির চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, তরিকুল ইসলাম তারিক বিভিন্ন সময় অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান করে থাকেন। শিক্ষা, চিকিৎসা এবং জরুরি প্রয়োজনেও তিনি নিয়মিত সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিক বলেন, “মানুষ মানুষের জন্য। সমাজের সামর্থ্যবান মানুষের উচিত অসহায় ও বিপদগ্রস্তদের পাশে দাঁড়ানো। আমি আমার সামর্থ্য অনুযায়ী শিশুটির চিকিৎসার জন্য সহযোগিতা করেছি। ভবিষ্যতেও এমন মানবিক কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে চাই।”

তার এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ। তারা আশা প্রকাশ করেন, সমাজের অন্যান্য সামর্থ্যবান ব্যক্তিরাও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসবেন। মানবিক এই সহায়তা শিশুটির চিকিৎসা চালিয়ে যেতে সহায়ক ভূমিকা রাখবে বলে তার পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ট্যাগস :

অসহায় বাবার আবেদনে সন্তানের চিকিৎসায় ছাত্রদল নেতা তারিক

আপডেট সময় : ০৮:০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬