ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অসাধু উপায়ে রিজিক অর্জনের প্রয়োজন নেই : প্রতিমন্ত্রী অমিত Logo মণিরামপুরে নানা কর্মসূচিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাঘারপাড়ায় পৌর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo চৌগাছায় ৯শতাধিক নারীর মাঝে গাছের চারা বিতরণ Logo কাশিয়ানীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বেনাপোলে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালি Logo প্রেসক্লাব যশোরের নতুন আহ্বায়ক ফকির শওকত, সদস্য সচিব বিনয় কৃষ্ণ Logo সুন্দরবনে ৪ জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ Logo যশোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর পাঁচ দিনব্যাপী কর্মসূচি Logo যশোর আইটি পার্কের হোটেল নিয়ে নিরপেক্ষ তদন্ত চায় খান প্রপার্টিজ

অসাধু উপায়ে রিজিক অর্জনের প্রয়োজন নেই : প্রতিমন্ত্রী অমিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / ৭ বার পঠিত

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আল্লাহ যে রিজিক নির্ধারণ করেছে সেই নির্ধারিত রিজিক আপনার আমার ঘরে পৌঁছে যাবে। কিন্তু তার জন্য অসাধু উপায়ে অবলম্বন করার কোন প্রয়োজন নেই।

তিনি বলেন, দুর্ভাগ্য আমাদের আওয়ামী লীগ এমন এক রাজনীতির চর্চা করে গেছে, যারা নতুন রাজনীতিতে এসেছে,তারা অনেকেই হয়তো মনে করেন ওটি হয়তো রাজনীতির মূল সংস্কৃতি। যেটি নতুন নতুন রাজনৈতিক দলের কাছ থেকে দেখতে পাই।

মঙ্গলবার বিকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর শহরের টাউন হল মাঠে র‍্যালিপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নতুন বন্দোবস্তের কথা বলনো, পতিত ফ্যাসিস্টের ভাষায় কথা বলবো, প্রতি মুহূর্তে অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবো,বড়দেরকে অসম্মান করব এটি কোন রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না। অন্তত এই সংস্কৃতি বাংলাদেশের মাটি সংস্কৃতি নয় এবং সেই সংস্কৃতি বিএনপি ধারণ করে না।

তিনি আরও বলেন, আমাদের দায়িত্ব রয়েছে তারেক রহমানকে সফল করবার। বর্তমান সরকারের সকল কর্মসূচি যেন যথাযথভাবে মাঠ পর্যায়ে পরিচালিত হতে পারে, সে কারণে সদা সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে যারা বাংলাদেশের স্বাধীনতা এবং অস্তিত্বে বিশ্বাস করেনি যারা তারা পর্দার অন্তরালে এক হচ্ছে।

সমাবেশ শেষে টাউন হল মাঠ থেকে একটি আনন্দ র্যালী বের করেন নেতৃবৃন্দ। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জজ কোর্ট মোড় এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক এম তমাল আহমেদসহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগস :

অসাধু উপায়ে রিজিক অর্জনের প্রয়োজন নেই : প্রতিমন্ত্রী অমিত

আপডেট সময় : ০৮:০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬