ঢাকা ০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সংস্কারের অভাবে বেহাল সৌম্য-মোস্তাফিজের স্মৃতিবিজড়িত মাঠ Logo মনিরামপুরে পূর্বশত্রুতার জেরে কামরুজ্জামানকে কুপিয়ে জখম Logo ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন গণিত শিক্ষক সোহরাব উদ্দিন Logo রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত Logo কেশবপুরে দরিদ্র নারী, অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ Logo টাকা চুরির অপবাদে সাজমীর হত্যা: এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার Logo খুলনায় ফখরুল হত্যা মামলার আসামি আব্দুর রহমান গ্রেপ্তার Logo দুর্গাপূজার ছুটিতে টানা ৮ দিন বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ Logo প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের স্মরণসভা Logo তালায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

আশুলিয়ায় ভয়ংকর হানি ট্র্যাপ চক্রের ৩ সদস্য গ্রেফতার

আশুলিয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৩:২১ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / ৫৮ বার পঠিত

আশুলিয়ায় নারীর ফাঁদে ফেলে অপহরণ ও ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে একটি ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

শনিবার (৬ জুন) রাত আনুমানিক ১১টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন,  পায়েল বেগম (৩৫), ফরিদ আলী মিয়া (৪৫) এবং  আবুল কালাম (৪০)।

ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ জানায়, এক ভুক্তভোগীকে নারীর মাধ্যমে ফাঁদে ফেলে আটকে রাখা এবং ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে গত ৫ জুন ভুক্তভোগীর চাচা আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ডিবি পুলিশ। তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে জামগড়া এলাকায় অভিযান চালিয়ে চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চক্রটি পরিকল্পিতভাবে বিভিন্ন ব্যক্তিকে নারীর মাধ্যমে ফাঁদে ফেলে নির্জন স্থানে নিয়ে যেত। পরে তাদের আটকে রেখে ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায়ের চেষ্টা করত। এ ঘটনায় আশুলিয়া থানায় দণ্ডবিধি ১৮৬০-এর ৩২৩, ৩৮৫ ও ৩৮৬ ধারায় মামলা (নং-৩৪) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :

আশুলিয়ায় ভয়ংকর হানি ট্র্যাপ চক্রের ৩ সদস্য গ্রেফতার

আপডেট সময় : ০৭:২৩:২১ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬