ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রাহক আস্থা পুনরুদ্ধারের চেষ্টা

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০৯:৫৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • / ৭৫ বার পঠিত

কার্যক্রমে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

শনিবার (২০ জুন) প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তার ফলে ব্যাংকের আর্থিক কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে এবং গ্রাহকদের লেনদেনও স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে কোনো ধরনের বাধা সৃষ্টি, বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্প্রতি বিভিন্ন গুজব ও তারল্য সংকটের কারণে গ্রাহকদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়। এর ফলে অনেক গ্রাহক একসঙ্গে আমানত উত্তোলনে আগ্রহ দেখান। তবে বাংলাদেশ ব্যাংকের সহায়তা এবং ব্যাংক ব্যবস্থাপনার বিভিন্ন পদক্ষেপের ফলে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং কার্যক্রম স্বাভাবিক হচ্ছে বলে জানানো হয়েছে।

গ্রাহক আস্থা পুনরুদ্ধারের চেষ্টা

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

আপডেট সময় : ০৯:৫৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬