ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

ঈদের ছুটি শেষে বেনাপোল বন্দরে বাণিজ্য শুরু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • / ৯৫ বার পঠিত

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল-পেট্রোপোল বন্দরে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১ জুন) সকাল সাড়ে ৯টা থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হয়।

বন্দর ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদের ছুটির কারণে কয়েকদিন ধরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে দুই দেশের ব্যবসায়ীরা আবারও বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছেন। সকাল থেকেই কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, সিঅ্যান্ডএফ এজেন্ট এবং পরিবহন সংশ্লিষ্ট কর্মীরা নিজ নিজ দায়িত্ব পালন শুরু করেন।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে ২টি আমদানিকারক ট্রাক এবং ৩টি রপ্তানিকারক ট্রাক পণ্য পরিবহন করেছে। তবে ছুটির পর প্রথম দিন হওয়ায় পণ্যবাহী যানবাহনের সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দিনের বাকি সময়ে ট্রাক চলাচল ও পণ্য খালাসের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। অল্প সময়ের মধ্যেই বন্দরের সার্বিক কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

বেনাপোল বন্দর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর। এই বন্দর দিয়ে প্রতিদিন বাংলাদেশ ও ভারতের মধ্যে বিপুল পরিমাণ পণ্য আমদানি-রপ্তানি হয়, যা দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ট্যাগস :

ঈদের ছুটি শেষে বেনাপোল বন্দরে বাণিজ্য শুরু

আপডেট সময় : ১০:০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬