ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এক লাখ খেজুর বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন বিএসপির

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৪৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / ৪১ বার পঠিত

সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে এক লাখ খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করেছে বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি)।

শুক্রবার (১৯ জুন) বিকেলে যশোর মেডিকেল কলেজের পেছনে বিল হরিনার প্রধান সড়কে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সংগঠনের আজীবন সদস্য এস এম আলমগীর কাইয়ুম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্রোহী সাহিত্য পরিষদের সভাপতি কবি আহমদ রাজু। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকুল হক, কবি এম এন এস তুর্কি, কবি এম এ কাসেম অমিয় এবং গোবিন্দ চন্দ্র হালদার।

সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি এডিএম রতন, ভদ্রাবতী বিশ্বাস, অরুণ বর্মন, সঞ্জয় নন্দী, সিরাজুল ইসলাম, কামরুল আহসান, শরিফুল আলম, আমিনুর রহমান, সাকিব হোসেনসহ অন্যান্য সদস্যরা।

আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে এক লাখ খেজুরের বীজ রোপণ করা হবে।

এক লাখ খেজুর বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন বিএসপির

আপডেট সময় : ০৯:৪৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬