ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এডমিনিস্ট্রেশন এক্সিলেন্স প্রশিক্ষণে যবিপ্রবি কর্মকর্তাবৃন্দ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৪৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / ৪৫ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে কর্মকর্তাদের জন্য ‘এডমিনিস্ট্রেশন এক্সিলেন্স অ্যান্ড অফিস ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মকর্তাদের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক অফিস ব্যবস্থাপনার সঙ্গে পরিচিত করতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. ইমরান খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আধুনিক অফিস ব্যবস্থাপনা সম্পর্কে কর্মকর্তারা আরও সুস্পষ্ট ধারণা লাভ করবেন এবং একটি বিশ্ববিদ্যালয়ের সাফল্য দক্ষ প্রশাসনিক ব্যবস্থার ওপর অনেকাংশে নির্ভর করে বলেও তিনি উল্লেখ করেন।

আইকিউএসি’র পরিচালক (চলতি দায়িত্ব) ড. কে. এম. আনিস-উল-হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী জালাল উদ্দীন।  কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নুরুন্নবী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. শাহিন।

দিনব্যাপী এ কর্মশালায় আধুনিক অফিস ব্যবস্থাপনা, ই-নথি পরিচালনা, প্রাতিষ্ঠানিক যোগাযোগ, দাপ্তরিক শিষ্টাচার এবং প্রশাসনিক উৎকর্ষ বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

ট্যাগস :

এডমিনিস্ট্রেশন এক্সিলেন্স প্রশিক্ষণে যবিপ্রবি কর্মকর্তাবৃন্দ

আপডেট সময় : ০৬:৪৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬