ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শার্শায় কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার Logo বেনাপোলে ওয়ারেন্টভুক্ত আসামি শরিফুল আটক, আদালতে প্রেরণ Logo মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে খেয়াল খুশি মতো চেম্বার করেন ডাক্তারগণ Logo সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার Logo বড়দিয়া–মহাজন খেয়াঘাটে নদীভাঙনের তাণ্ডব Logo জনগণের যৌক্তিক দাবি উপেক্ষার চেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার Logo ঝিকরগাছা পৌরবাসী স্বাস্থ্যঝুঁকিতে, বর্জ্য ব্যবস্থাপনায় বেহাল দশা Logo যশোরে ৭৫ লাখ টাকা কাবিন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলন Logo খোলাডাঙ্গায় চারজনকে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান আসামি আটক Logo যশোরে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের বিক্ষোভ সমাবেশ

কড়া নিরাপত্তায় বেনাপোল দিয়ে দেশে ফিরল রোটনের মরদেহ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / ২৭ বার পঠিত

কড়া নিরাপত্তায় ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুর হায়দার চৌধুরী রোটনের মরদেহ দেশে ফিরেছে। রোববার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে ভারতের কলকাতা থেকে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তাঁর মরদেহ বাংলাদেশে প্রবেশ করে। এ উপলক্ষে চেকপোস্ট এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তাব্যবস্থা।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোটনের মরদেহ দেশে প্রবেশের সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকায় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। এ সময় চেকপোস্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

৪৮ বছর বয়সী মাহফুজুর হায়দার চৌধুরী রোটন দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। তিনি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১০ অক্টোবর) সকালে তাঁর মৃত্যু হয়।

রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্বে দায়িত্ব পালনের মধ্য দিয়ে দেশের ছাত্ররাজনীতিতে পরিচিতি লাভ করেন তিনি।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে শোকের আবহ তৈরি হয়। কলকাতায় মৃত্যুর পর তাঁর মরদেহ বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরিয়ে আনা হলো। মরদেহ দেশে প্রবেশকে কেন্দ্র করে চেকপোস্ট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সতর্কতা ছিল।

ট্যাগস :

কড়া নিরাপত্তায় বেনাপোল দিয়ে দেশে ফিরল রোটনের মরদেহ

আপডেট সময় : ১২:০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬