কামালপুরে কিশোরদের মাঝে ফুটবল বিতরণ করলেন রাজু আহমেদ
- আপডেট সময় : ০৫:৪৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / ৫৮ বার পঠিত

‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল’ এই স্লোগানকে সামনে রেখে যশোর সদর উপজেলার ১১ নম্বর রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কামালপুর গ্রামের একদল কিশোরের মাঝে ফুটবল উপহার দেওয়া হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে কিশোরদের হাতে এসব ফুটবল তুলে দেওয়া হয়। এ উদ্যোগের সৌজন্যে ছিলেন রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহমেদ।
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং সুস্থ-সবল প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় খেলাধুলার মাধ্যমে কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্টরা মনে করেন, তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাঠমুখী করতে পারলেই কিশোর-তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব।
‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে এলাকার তরুণ প্রজন্মের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।





















