ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কারখানায় ভাঙচুর-লুটপাটের অভিযোগে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

যশোরের আরবপুর মোড়ে অবস্থিত ‘বাবলু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’-এ সশস্ত্র হামলা, ব্যাপক ভাঙচুর, নগদ টাকা লুটপাট এবং দীর্ঘদিনের ব্যবসায়িক আর্থিক লেনদেন অস্বীকারের অভিযোগে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুর ১২টায় প্রেসক্লাব যশোর-এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী বাবলু তালুকদার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাবলু তালুকদার বলেন, ২০০৯ সাল থেকে তিনি স্থানীয় মরহুম সরদার সাহেবের সঙ্গে চুক্তিমোতাবেক জমি ক্রয়ের উদ্দেশ্যে ওই স্থানে ‘বাবলু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ প্রতিষ্ঠা করে ব্যবসা পরিচালনা করে আসছেন। দীর্ঘ ১৭ বছরে জমি ক্রয় বাবদ তিনি বিভিন্ন সময়ে মরহুম সরদার সাহেবকে মোট ৩৬ লাখ টাকা প্রদান করেন বলে দাবি করেন। তবে চলতি বছর সরদার সাহেবের মৃত্যুর পর তাঁর ওয়ারিশরা পূর্বের আর্থিক লেনদেন ও চুক্তির বিষয়টি অস্বীকার করে জায়গা ছেড়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ শুরু করেন। ৩৬ লাখ টাকার লেনদেনের বিষয়টি উপস্থাপন করা হলেও তা স্বীকার করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

বাবলু তালুকদারের অভিযোগ, এ ঘটনার জেরে গত ২৪ মে কোনো ধরনের আগাম নোটিশ ছাড়াই প্রায় ৪০ থেকে ৫০ জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র দল লোহার রড, শাবল ও হাতুড়ি নিয়ে প্রকাশ্যে তাঁর কারখানায় হামলা চালায়। হামলাকারীরা কারখানার মূল্যবান ভারী যন্ত্রপাতি, উৎপাদন সামগ্রী, অফিস কক্ষ ও দেয়াল ভেঙে ফেলে। এতে প্রায় ৭৬ লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে অফিসের ড্রয়ার ভেঙে নগদ ৩ লাখ ৬০ হাজার টাকা লুট করা হয়েছে বলেও অভিযোগ করেন। এ ঘটনার ভিডিও ফুটেজ তাঁর কাছে সংরক্ষিত রয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনার পর বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি, যশোর জেলা শাখার নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার নিন্দা জানান এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর প্রতি সংহতি প্রকাশ করেন।

প্রশাসনের কাছে তিন দফা দাবি তুলে ধরে বাবলু তালুকদার বলেন, মরহুম সরদার সাহেবের সঙ্গে সম্পাদিত ৩৬ লাখ টাকার আর্থিক লেনদেনের বিষয়টি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনি স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি ২৪ মে সংঘটিত হামলা, ৭৬ লাখ টাকার সম্পদ ভাঙচুর ও ৩ লাখ ৬০ হাজার টাকা লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়া ধ্বংসপ্রাপ্ত কারখানার ন্যায্য ক্ষতিপূরণ প্রদান এবং মালিক ও কর্মচারীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির যশোর জেলা শাখার সহসভাপতি সিরাজ খান (মিন্টু), সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, সদস্য মো. আবদুল হামিদ, প্রচার সম্পাদক মো. আবদুল জলিল, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ শাহাদত এবং অর্থ সম্পাদক মো. নিবাতুল হক উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনের শেষে দেশের লাইট ইঞ্জিনিয়ারিং খাতের উদ্যোক্তাদের সুরক্ষা এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর ন্যায়বিচার নিশ্চিত করতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কারখানায় ভাঙচুর-লুটপাটের অভিযোগে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৫:৩৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬