ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আলিপুরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সামির সোয়েব রাদমি Logo সাতক্ষীরায় হ্যাচারির কার্যকরী রং নিয়ে মতবিনিময় সভা Logo বেনাপোল বন্দরে তুলার বেল ছিঁড়ে গুরুতর আহত হাসান Logo গোপালগঞ্জে অনিয়ম অব্যবস্থাপনায় চলছে মহিলা দাখিল মাদ্রাসা Logo ভোজগাতীতে এলজিইডির লটারির মাধ্যমে নারীকর্মী বাছাই কার্যক্রম Logo চিতলমারীতে প্রতিভা বিকাশে নতুন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতিমূলক সভা Logo চুয়াডাঙ্গায় ভোক্তা-অধিকারের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা Logo সাজেক পরিস্থিতি নিরসনে প্রশাসনের সাথে অবরোধকারীদের বৈঠক Logo ঝিকরগাছায় মাদ্রাসার অর্থে ব্যক্তিগত অট্টালিকা তৈরির অভিযোগ Logo দীঘিনালায় ধাম্মাচারিয়া বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান অনুষ্ঠান সম্পন্ন

কেশবপুরে জামিনে থাকা আসামির হাতুড়ির আঘাতে কারুশিল্পী রক্তাক্ত

কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / ৪০ বার পঠিত

যশোরের কেশবপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে জামিনে থাকা ইয়াবা মামলার এক আসামির হাতুড়ির আঘাতে বাঁধন (১৭) নামে এক কারুশিল্পী  মিস্ত্রি গুরুতর আহত হয়েছেন। রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে খুলনার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কেশবপুরের ২৩ মাইল সংলগ্ন একটি ফুটবল মাঠে এ ঘটনা ঘটে। আহত বাঁধন কন্দপপুর গ্রামের মিল্টন ওরফে চন্টার ছেলে।

স্থানীয় সূত্র ও অভিযোগে জানা গেছে, ফুটবল খেলা চলাকালে সরে দাঁড়ানোকে কেন্দ্র করে বাঁধনের সঙ্গে আলতাপোল গ্রামের আলমগীর মোড়লের ছেলে হুমায়ুন কবিরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হুমায়ুন কবির হাতুড়ি দিয়ে বাঁধনের মাথায় আঘাত করেন। এতে বাঁধন গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আহত বাঁধনের বাবা মিল্টন ওরফে চন্টা বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে সামান্য কথা-কাটাকাটির একপর্যায়ে আমার ছেলের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে। এতে সে গুরুতর আহত হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই।

এ ঘটনায় বাঁধনের পরিবারের পক্ষ থেকে কেশবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে।

অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল ও অভিযুক্ত হুমায়ুন কবিরের বাড়ি পরিদর্শন করেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি বিষয়টি তদন্ত করছে।

স্থানীয়দের অভিযোগ, হুমায়ুন কবির সম্প্রতি ইয়াবাসহ গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর জামিনে মুক্তি পেয়েছেন। তার বিরুদ্ধে ইয়াবা সংক্রান্ত মামলা রয়েছে। স্থানীয়দের কেউ কেউ তাকে একটি কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত এবং এলাকায় দাপুটে হিসেবে উল্লেখ করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাংবাদিকদের বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল ও সংশ্লিষ্টদের বাড়ি পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আহত বাঁধন কারু শিল্পের মিস্ত্রী, ২৩ মাইল বাজারে কবিরের কারখানায় কাজ করেন।

এদিকে প্রকাশ্য ফুটবল মাঠে কিশোরকে হাতুড়ি দিয়ে আঘাতের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় এনে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগস :

কেশবপুরে জামিনে থাকা আসামির হাতুড়ির আঘাতে কারুশিল্পী রক্তাক্ত

আপডেট সময় : ০৫:৩৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬