ঢাকা ০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে ছাগল বিতরণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / ২৭ বার পঠিত

যশোরের কেশবপুরে নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে বিনামূল্যে ছাগল বিতরণ করেছে স্বপ্ন উন্নয়ন সংস্থা। বুধবার দুপুরে সংস্থার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ ছাগল বিতরণ করা হয়।

স্বপ্ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক প্রদীপ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার শাখা ব্যবস্থাপক পীর মোহাম্মদ গাজী, অডিট মনিটরিং অফিসার সুজিত বিশ্বাসসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে দুজন নারী সদস্যের হাতে বিনামূল্যে ছাগল তুলে দেওয়া হয়।

সংস্থার পরিচালক প্রদীপ দত্ত বলেন, নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, প্রাথমিকভাবে দুইজন সদস্যকে ছাগল প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে সংস্থার আরও সদস্যদের মধ্যে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে সুবিধাভোগী নারীরা ছাগল পালন করে পরিবারের আয় বৃদ্ধি করতে পারবেন এবং তাদের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

ট্যাগস :

কেশবপুরে নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে ছাগল বিতরণ

আপডেট সময় : ০৭:৫৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬