কেশবপুরে পৌর ও কৃষকলীগের দুই নেতা গ্রেফতার
- আপডেট সময় : ১০:১৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- / ৪২ বার পঠিত

যশোরের কেশবপুরে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার রাতে উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃৃতরা হলেন কেশবপুর পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সালাউদ্দিন (৩৯) এবং ৩ নম্বর মজিদপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম (৪৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, কেশবপুর থানা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে রোববার রাতে উপজেলার হাবাসপোল গ্রাম থেকে আনোয়ারুল ইসলামের ছেলে সালাউদ্দিনকে এবং শ্রীফলা গ্রাম থেকে মৃত শওকত আলী খানের ছেলে রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এবং একটি মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, কেশবপুর থানায় দায়ের করা মামলা নং-০৬, তারিখ ১২ ডিসেম্বর ২০২৪-এর জিআর নং-১৩০ মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। মামলায় দন্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৪৩৬, ৪২৭ ও ১১৪ ধারাসহ The Explosive Substances Act ১৯০৮-এর ৩, ৪ ও ৫ ধারায় অভিযোগ আনা হয়েছে।
ওসি রোকসানা খাতুন আরও বলেন, গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে যশোরে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
























