ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে প্রতিবন্ধী নারীকে হুইলচেয়ার দিল উপজেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৪৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / ২৪ বার পঠিত

যশোরের কেশবপুরে আর্থিক অসচ্ছলতার কারণে দীর্ঘদিন হুইলচেয়ার কিনতে না পেরে চলাফেরায় চরম দুর্ভোগে থাকা এক প্রতিবন্ধী নারীর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুনের উদ্যোগে ওই নারীর হাতে একটি হুইলচেয়ার তুলে দেওয়া হয়েছে।

রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিবন্ধী ওই নারীর হাতে হুইলচেয়ারটি তুলে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আর্থিক সংকটের কারণে ওই নারী দীর্ঘদিন ধরে একটি হুইলচেয়ার কিনতে পারেননি। ফলে তার স্বাভাবিক চলাফেরা ব্যাহত হচ্ছিল এবং নিত্যদিনের কাজেও তাকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিষয়টি ইউএনও রেকসোনা খাতুনের নজরে এলে তিনি মানবিক উদ্যোগ নিয়ে উপজেলা প্রশাসনের মাধ্যমে একটি হুইলচেয়ারের ব্যবস্থা করেন। হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত ওই নারী উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রাও এ উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন, “সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের মানবিক দায়িত্ব। যাদের সহায়তা প্রয়োজন, তাদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তোলা প্রয়োজন।

ট্যাগস :

কেশবপুরে প্রতিবন্ধী নারীকে হুইলচেয়ার দিল উপজেলা প্রশাসন

আপডেট সময় : ০৭:৪৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬