ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে বসুন্ধরা শুভসংঘের সাহিত্য আসর অনুষ্ঠিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / ৭২ বার পঠিত

যশোরের কেশবপুরে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলা সাহিত্যের প্রখ্যাত সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের জীবন, কর্ম এবং সাহিত্যকীর্তি নিয়ে আলোচনা করা হয়।

শনিবার (১১ জুলাই) বিকেলে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জীবন, সাহিত্যকর্ম এবং বাংলা সাহিত্যে তাঁর অসামান্য অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।

এছাড়া সু-সাহিত্যিক মনোজ বসু, প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ধীরাজ ভট্টাচার্য এবং সাহিত্যিক মানকুমারী বসুর জীবন, কর্ম ও সৃজনশীল অবদান নিয়েও আলোচনা করা হয়। বক্তারা তাঁদের সাহিত্য, সংস্কৃতি ও শিল্পাঙ্গনে অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে তাঁদের জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনা ব্যক্তিরা অংশ নেন। বক্তারা বলেন, সাহিত্যচর্চা মানুষের মননশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তরুণদের বইপড়া ও সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।

অংশগ্রহণকারীরা এ ধরনের সাহিত্যভিত্তিক আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, এটি তরুণদের মধ্যে সাহিত্য ও সংস্কৃতিচর্চার আগ্রহ বাড়াতে এবং সৃজনশীল মনন গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।

ট্যাগস :

কেশবপুরে বসুন্ধরা শুভসংঘের সাহিত্য আসর অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:১৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬