ঢাকা ০২:৪১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / ১০ বার পঠিত

যশোরের কেশবপুরে বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে সংগঠনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আবু তালেব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, পৌর যুবদলের আহ্বায়ক মেহেদী হাসান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লিয়াকত আলী, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, আবু হাসান ও মতিয়ার রহমানসহ শিক্ষক-কর্মচারীরা।

অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সাধারণ সম্পাদক শিক্ষক কামরুজ্জামান টুলু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহসভাপতি শিক্ষক নাজমুল আলম, আব্দুল কুদ্দুস ও মনিরুজ্জামান শাহীন। আলোচনা সভায় বক্তারা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস :

কেশবপুরে বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আপডেট সময় : ১০:৩৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬