ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

কেশবপুরে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

কেশবপুর (যশোর) প্রতিনিধি 
  • আপডেট সময় : ১২:৪৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / ৪৩ বার পঠিত

যশোরের কেশবপুর উপজেলায় মাদকবিরোধী পৃথক অভিযানে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৮ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। পরে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার সুফলাকাটি ইউনিয়নের কলাগাছি গ্রামের মো. জাহাঙ্গীরকে ইয়াবা সেবনের মাধ্যমে পরিবার ও সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অভিযোগে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের অসীম দাসকে গাঁজা সেবন, সংরক্ষণ ও বিক্রির অপরাধে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিস্তার রোধে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। এটি শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকমুক্ত কেশবপুর গড়ে তুলতে প্রশাসনের অভিযান ধারাবাহিকভাবে চলবে।”

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে জনপ্রতিনিধি, অভিভাবক ও সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে। প্রশাসনের পাশাপাশি জনগণের সহযোগিতাই মাদক নিয়ন্ত্রণে সবচেয়ে বড় শক্তি।”

ট্যাগস :

কেশবপুরে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

আপডেট সময় : ১২:৪৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬