ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে রাস্তার কাজ নিয়ে সংঘর্ষ, আহত ৩

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৫৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / ৪৩ বার পঠিত

যশোরের কেশবপুরে রাস্তার নির্মাণকাজ চলাকালে কথা কাটাকাটিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কেশবপুর পাইলট স্কুল সংলগ্ন পাজুয়া রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মতিয়ার রহমান (৪৮), সোহান (১৮) ও কাজী বিল্লাল (৪৫)। তাদের মধ্যে মতিয়ার রহমান ও সোহান কাশিপুর এলাকার এবং কাজী বিল্লাল যশোরের মণিরামপুর উপজেলার তাহেরপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তার কাজ চলাকালে সাবেক কাউন্সিলর হালিম, আজিজ, জাহিদ ও শিমুলসহ কয়েকজনের সঙ্গে শ্রমিকদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে হামলার ঘটনা ঘটে। এতে হাতুড়ি ও লোহার রড দিয়ে আঘাত করে তিনজনকে আহত করা হয় বলে অভিযোগ উঠেছে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে তারা হাসপাতালে চিকিৎসা নেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতরা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন এবং চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

কেশবপুরে রাস্তার কাজ নিয়ে সংঘর্ষ, আহত ৩

আপডেট সময় : ০৮:৫৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬