ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আলিপুরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সামির সোয়েব রাদমি Logo সাতক্ষীরায় হ্যাচারির কার্যকরী রং নিয়ে মতবিনিময় সভা Logo বেনাপোল বন্দরে তুলার বেল ছিঁড়ে গুরুতর আহত হাসান Logo গোপালগঞ্জে অনিয়ম অব্যবস্থাপনায় চলছে মহিলা দাখিল মাদ্রাসা Logo ভোজগাতীতে এলজিইডির লটারির মাধ্যমে নারীকর্মী বাছাই কার্যক্রম Logo চিতলমারীতে প্রতিভা বিকাশে নতুন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতিমূলক সভা Logo চুয়াডাঙ্গায় ভোক্তা-অধিকারের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা Logo সাজেক পরিস্থিতি নিরসনে প্রশাসনের সাথে অবরোধকারীদের বৈঠক Logo ঝিকরগাছায় মাদ্রাসার অর্থে ব্যক্তিগত অট্টালিকা তৈরির অভিযোগ Logo দীঘিনালায় ধাম্মাচারিয়া বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান অনুষ্ঠান সম্পন্ন

কেশবপুরে ১০৬ গ্রাম পুলিশকে মন্দিরে মন্দিরে নজরদারির নির্দেশ

কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪৯ বার পঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কেশবপুর উপজেলার বিভিন্ন মন্দিরের সার্বিক পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) কেশবপুর থানায় অনুষ্ঠিত গ্রাম পুলিশদের হাজিরা অনুষ্ঠানে এ নির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানে কেশবপুর থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) আলিমুজ্জামান বক্তব্য দেন।

এ সময় উপজেলার ১০৬ জন গ্রাম পুলিশকে উদ্দেশ করে এসআই আলিমুজ্জামান বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিজ নিজ এলাকার মন্দির ও পূজামণ্ডপের নিয়মিত খোঁজখবর রাখতে হবে। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি কোনো ধরনের সন্দেহজনক কর্মকাণ্ড নজরে এলে দ্রুত থানা পুলিশকে জানাতে হবে।

তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে দেরি না করে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে নিজ নিজ এলাকায় সতর্কতা অবলম্বন এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

ট্যাগস :

কেশবপুরে ১০৬ গ্রাম পুলিশকে মন্দিরে মন্দিরে নজরদারির নির্দেশ

আপডেট সময় : ০৪:৪২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬