ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

গভীর রাতে কুয়াদা বাজারে সড়ক মেরামতে নেমে পড়লেন বাদল হোসেন বাবু

এম. ওয়াজেদ আলী, কুয়াদা
  • আপডেট সময় : ০৫:২৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / ১৬ বার পঠিত

রাত তখন গভীর। চারদিকে নীরবতা, কুয়াদা বাজারে মানুষের আনাগোনা নেই বললেই চলে। এমন নির্জন রাতেই মানবিক উদ্যোগের এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন ১১ নম্বর রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন বাবু।

কুয়াদা বাজার কেন্দ্রীয় মসজিদের পাশ দিয়ে মহাসড়কে ওঠার সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। বিশেষ করে কামালপুর সড়কের ওই অংশে খানাখন্দ ও ভাঙাচোরা অবস্থার কারণে পথচারী, মোটরসাইকেল চালকসহ বিভিন্ন যানবাহনের চালকদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সড়কটির অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছিল যে, যেকোনো সময় ঘটতে পারত বড় ধরনের দুর্ঘটনা।

কিন্তু মানুষের এই দুর্ভোগ দেখে নীরব দর্শক হয়ে থাকেননি বাদল হোসেন বাবু। কোনো আনুষ্ঠানিকতা কিংবা প্রচার-প্রচারণা ছাড়াই রাতের আঁধারে সিমেন্ট, বালু ও খোয়া নিয়ে নিজেই নেমে পড়েন সড়ক মেরামতের কাজে। কাউকে কিছু না জানিয়ে নিজের উদ্যোগে ঝুঁকিপূর্ণ সড়কটির সংস্কারকাজ শুরু করেন তিনি।

রাতের নিস্তব্ধতা ভেঙে তাঁর এমন উদ্যোগ স্থানীয়দের কাছে প্রশংসনীয় হয়ে উঠেছে। জনপ্রতিনিধি হওয়ার আগেই এলাকার মানুষের চলাচলের নিরাপত্তা ও জনদুর্ভোগ লাঘবে তাঁর এই উদ্যোগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বাদল হোসেন বাবু ১১ নম্বর রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিএনপির সাংগঠনিক সম্পাদক। তিনি আসন্ন নির্বাচনে ওই ওয়ার্ড থেকে মেম্বার পদপ্রার্থী।

স্থানীয়দের প্রত্যাশা, ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষও সড়কটির স্থায়ী সংস্কারে এগিয়ে আসবে, যাতে এলাকাবাসী নিরাপদে চলাচল করতে পারেন। মানুষের প্রয়োজনে, মানুষের পাশে নীরব রাতের এমন উদ্যোগই হয়ে উঠুক জনসেবার অনুপ্রেরণা।

ট্যাগস :

গভীর রাতে কুয়াদা বাজারে সড়ক মেরামতে নেমে পড়লেন বাদল হোসেন বাবু

আপডেট সময় : ০৫:২৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬