ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার
সফরসঙ্গী এসআরবি ও বিজিবি প্রধান

গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবি প্রধান

যশোর দর্পণ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / ৫১ বার পঠিত

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার পর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। শুক্রবার (২০ নভেম্বর) সকালে তিনি গোপালগঞ্জে পৌঁছান।

আইজিপির সঙ্গে রয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

সফরকালে তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সদস্যদের কার্যক্রম, দায়িত্ব পালন এবং নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেবেন।

এ ছাড়া জেলা পুলিশের আয়োজনে একটি বিশেষ কল্যাণ সভায় তাঁদের অংশ নেওয়ার কথা রয়েছে। সভায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার পর জেলার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশের পাশাপাশি এসআরবি ও বিজিবির শীর্ষ কর্মকর্তাদের এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

ট্যাগস :

সফরসঙ্গী এসআরবি ও বিজিবি প্রধান

গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবি প্রধান

আপডেট সময় : ০৩:১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬