ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আলিপুরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সামির সোয়েব রাদমি Logo সাতক্ষীরায় হ্যাচারির কার্যকরী রং নিয়ে মতবিনিময় সভা Logo বেনাপোল বন্দরে তুলার বেল ছিঁড়ে গুরুতর আহত হাসান Logo গোপালগঞ্জে অনিয়ম অব্যবস্থাপনায় চলছে মহিলা দাখিল মাদ্রাসা Logo ভোজগাতীতে এলজিইডির লটারির মাধ্যমে নারীকর্মী বাছাই কার্যক্রম Logo চিতলমারীতে প্রতিভা বিকাশে নতুন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতিমূলক সভা Logo চুয়াডাঙ্গায় ভোক্তা-অধিকারের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা Logo সাজেক পরিস্থিতি নিরসনে প্রশাসনের সাথে অবরোধকারীদের বৈঠক Logo ঝিকরগাছায় মাদ্রাসার অর্থে ব্যক্তিগত অট্টালিকা তৈরির অভিযোগ Logo দীঘিনালায় ধাম্মাচারিয়া বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান অনুষ্ঠান সম্পন্ন

চৌগাছায় ট্রাকের ধাক্কায় কিশোর আহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:২৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / ৫৭ বার পঠিত

যশোরের চৌগাছা উপজেলায় অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় হাবিবুর রহমান নয়ন (১৭) নামে এক কিশোর আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ষোলয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত হাবিবুর রহমান নয়ন উপজেলার ষোলয়া গ্রামের আব্দুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান নয়ন ষোলয়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যায়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহত হাবিবুর রহমান নয়নের শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

ট্যাগস :

চৌগাছায় ট্রাকের ধাক্কায় কিশোর আহত

আপডেট সময় : ০৯:২৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬