ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চৌগাছায় মুক্তেশ্বরী নদীতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৪৫:০১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / ৬৬ বার পঠিত

যশোরের চৌগাছায় মুক্তেশ্বরী নদীতে ডুবে মেহজাবিন নূর (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার ফুলসারা ইউনিয়নের জামিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে এ ঘটনা ঘটে। নিহত মেহজাবিন নূর ওই এলাকার আজিজুর রহমানের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১২টার দিকে বড় ভাই আল আমিন (১২)-এর সঙ্গে নদীতে গোসল করতে যায় মেহজাবিন। গোসল করার একপর্যায়ে বিদ্যালয়ের পুরোনো ভবনের পেছনে মুক্তেশ্বরী নদীর অংশে (স্থানীয়ভাবে বলিদা নদী নামে পরিচিত) সে পানিতে তলিয়ে যায়। ভাইয়ের চেষ্টা সত্ত্বেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে দুপুর ১টা ১০ মিনিটের দিকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

চৌগাছায় মুক্তেশ্বরী নদীতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৮:৪৫:০১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬